Header Ads

Header ADS

Beef Chui Jhal Recipe (চুই ঝাল দিয়ে গরুর মাংস)

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় খাবার চুই ঝাল দিয়ে গরুর মাংস। এটি অত্যন্ত সুস্বাদু খাবার। বাসায় বসে রেসটুরেন্টের মতো খাবারের স্বাদ নিতে পারবেন সহজ রেসিপি দিয়ে.....

রেসিপিঃ

 উপকরণঃ

১. এক কেজি গরুর মাংস

২.  এক চা  চামচ ( হলুদ – মরিচ – জিরা – গরম মশলা গুঁড়া)

৩. এক টেবিল চামচ ( আদা – রসুন বাটা)

৪. হাফ কাপ পেঁয়াজ বাটা

৫. এক কাপ পেঁয়াজ কুচি 

৬. ৫-৬ টা কাচা মরিচ

৭. ২-৩ টা এলাচ

৮. ৩ ইঞ্চি দারচিনি

৯. ১ টা তেজপাতা

১০. সরষের তেল ১ কাপ

১১. লবণ প্রয়োজনমত

১২. গোটা রসুন ৫-৬ টা

১৩.  চুইঝাল ধুয়ে পরিষ্কার করে নেয়া ৭-৮ টি


প্রস্তুত প্রণালীঃ

গোটা রসুন ও চুইঝাল বাদে সব উপকরণ  এক সাথে ভালোভাবে উল্টেপাল্টে মেখে ম্যারিনেট করে রাখতে হবে দুই থেকে চার ঘন্টা।

এবার এই ম্যারিনেট করা মাংস হাঁড়িতে চাপিয়ে হাই হিটে রান্না করতে হবে দশ মিনিট । এরপর লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ৩০ মিনিট । ৬/৭ মিনিট পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে।  পানি শুকিয়ে আসলে গোটা রসুন ও ১ কাপ গরম পানি দিয়ে আরো ভালোভাবে কষাতে থাকতে হবে।

 মাংস সেদ্ধ হয়ে আসলে ধুয়ে রাখা চুই ঝাল ,  গোটা কাচা মরিচ দিয়ে ভালোভাবে আবার নেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে ১০ মিনিট। চুলা বন্ধ করে আরো ১৫ মিনিট রেখে কুচো করা ধনে পাতা দিতে হবে। রান্না হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস৷ 
আশা করছি হতাশ হবেন না।






No comments

Powered by Blogger.